উপকূলীয় জনপদ

ভয়াল ২৯ এপ্রিল: মৃত্যু আর ধ্বংসস্তূপের সেই কালরাত আজও কাঁদায় উপকূলবাসীকে
১৯৯১ সালের ২৯ এপ্রিল— বাংলাদেশের উপকূলীয় জনপদের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। আজ (বুধবার, ২৯ এপ্রিল) সেই ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ৩৫ বছর পূর্ণ হলো। কিন্তু এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই রাতের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলের মানুষকে। স্বজন হারানোর কান্না, ভেসে যাওয়া জনপদ, লাশের মিছিল আর বেঁচে থাকার আর্তনাদ আজও যেন জীবন্ত হয়ে আছে উপকূলবাসীর স্মৃতিতে।

বন্যার দুর্ভোগ যেন শেষ হচ্ছে না নোয়াখালীবাসীর
সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত হয় উপকূলীয় জনপদ নোয়াখালী। বন্যার পানি কমলেও কোনো কোনো এলাকা থেকে পানি এখনও নামেনি। এ কারণে দুর্ভোগ যেন শেষ হচ্ছে না এই জনপদের মানুষের। বন্যার পানিতে ভেসে গেছে অনেকের বসতঘর। সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই।