চাহিদা ও জাতীয় স্বার্থের ভারসাম্য রেখে বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত মালয়েশিয়ার
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা আরও সমন্বিত, কার্যকর এবং সুশাসনভিত্তিক করতে নতুন দিকনির্দেশনা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা কমিটির বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।