
উপসাগরীয় দেশগুলোতে হামলায় ইরাকে গোপন সেল গড়েছে আইআরজিসি: রয়টার্স
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে ইরাকে নতুন গোপন সেল গঠন করেছে। ধরা পড়া এড়াতে প্রতিষ্ঠিত মিলিশিয়া নেটওয়ার্কের বাইরে গিয়ে এই কাজ করছে তারা। আট ইরাকি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: কৌশলগত বিপর্যয় বলছে ইসরাইল, শক্তিশালী হচ্ছে হিজবুল্লাহ
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে সমর্থকেরা ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে অভিহিত করছেন। তবে মধ্যপ্রাচ্যজুড়ে তেহরানের প্রতিদ্বন্দ্বী—ইসরাইল থেকে শুরু করে উপসাগরীয় দেশ এবং লেবাননের বিভিন্ন গোষ্ঠীর কাছে—এটি ‘শতাব্দীর সবচেয়ে বড় অভিশাপ’ হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তি ইরানকে আরও নিরাপদ, বৈধ এবং প্রভাবশালী করে তুলতে পারে বলে আশঙ্কা তাদের।

উপসাগরীয় দেশগুলোকে ইসরাইল বা ইরানের মধ্যে একটিকে বেছে নিতে হবে: মার্কিন রাষ্ট্রদূত
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এখন ইসরাইল অথবা ইরানের মধ্যে যেকোনো একটি পক্ষ বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইসরাইলে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, শিগগিরই মধ্যপ্রাচ্যের আরও কিছু দেশ ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিয়ে ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে বলে তিনি ‘খুবই আশাবাদী’।

হরমুজ প্রণালিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান: কাতার
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে হরমুজ প্রণালিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে কাতার। মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি এই মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উপসাগরীয় দেশে পানি সরবরাহ ও খাদ্য মূল্যস্ফীতির শঙ্কা
যুক্তরাষ্ট্র–ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলো তেল ও গ্যাস উৎপাদন কমাচ্ছে। তবে শুধু জ্বালানি অবকাঠামো নয়, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে খাদ্য ও পানির সরবরাহও। এমন তথ্য জানিয়েছে ইংরেজি সংবাদমাধ্যম মিডিল ইস্ট আই।

‘আত্মরক্ষার অধিকার বৈধ’- উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের বিবৃতি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটি আত্মরক্ষার অধিকারের আওতায় তার সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে।