নিরাপত্তা পরীক্ষায় ৩ প্রতিষ্ঠান হ্যাক করে গুগলের জেমিনি এআই, গুগলের স্বীকারোক্তি
নিরাপত্তা পরীক্ষার সময় ৩টি প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করে গুগলের জেমিনি এআই মডেল। তবে প্রতিটি ক্ষেত্রেই কাজ সম্পন্ন করার আগেই এআইটি থেমে যায় বলে জানিয়েছে গুগল। এটি জেমিনি মডেলের প্রথম স্বীকৃত ব্রেকআউট। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।