এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনা: তদন্ত প্রতিবেদনে হাইড্রোলিক বিকল ও প্রধান পাইলটের মাদক সংশ্লিষ্টতা
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের মাঝআকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় সাময়িক হাইড্রোলিক ত্রুটি এবং প্রধান পাইলটের মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। ভারতের উড়োজাহাজ দুর্ঘটনা তদন্ত ব্যুরোর (এএআইবি) প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।