Recent event
এখন বিদেশ
আরব সাগরে ড্রোন ভূপাতিতের পর সমঝোতার ডাক ট্রাম্পের, প্রতিশোধের হুমকি ইরানের

আরব সাগরে ড্রোন ভূপাতিতের পর সমঝোতার ডাক ট্রাম্পের, প্রতিশোধের হুমকি ইরানের

আরব সাগরে ড্রোন ভূপাতিত করার পর ইরানকে এখনই সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সেনাপ্রধান হুঁশিয়ারি জানিয়েছেন, যেকোনো উসকানির প্রতিশোধ নিতে তারা প্রস্তুত। কোনো ধরনের আপস করবে না তেহরান। আঞ্চলিক উত্তেজনা কমাতে সম্মিলিত প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে কাতার। যদিও বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো।

আবুধাবিতে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফায় ত্রিপক্ষীয় আলোচনা

আবুধাবিতে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফায় ত্রিপক্ষীয় আলোচনা

আবুধাবিতে দ্বিতীয় দফায় আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। আলোচনায় সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী পক্ষগুলোর দেয়া প্রস্তাবগুলোকে কিয়েভ প্রাধান্য দেবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এসময় কিয়েভের জ্বালানি অবকাঠামোতে সংঘটিত রুশ হামলার নিন্দা জানান তিনি। এদিকে, রাশিয়া ও ইউক্রেন বেশ কিছু অমীমাংসিত বিষয়ে সমঝোতায় পৌঁছেছে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত  যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আপাতত দেশটিতে আর কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভেনেজুয়েলা থেকে জব্দ করা একটি ট্যাংকারও এরইমধ্যে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো আবারও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

ফ্রান্সের জাতীয় পরিষদে সামাজিক মাধ্যম নিষিদ্ধের বিল পাস

ফ্রান্সের জাতীয় পরিষদে সামাজিক মাধ্যম নিষিদ্ধের বিল পাস

১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল ফ্রান্সের জাতীয় পরিষদে পাস করা হয়েছে। শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতেই নেয়া হয়েছে এ উদ্যোগ। গতকাল (সোমবার, ২৬ জানুয়ারি) দেশটির নিম্নকক্ষে বিলটির মূল ধারাগুলোতে একমত হন আইনপ্রণেতারা।