
কুশনারের রিসোর্ট প্রকল্প ঘিরে আলবেনিয়ায় বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ
আলবেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ডিম ও বোতল ছুড়লে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরিবেশ রক্ষা থেকে সরকার পতন: বিক্ষোভে কাঁপছে আলবেনিয়া
শুরু হয়েছিল পরিযায়ী পাখি ‘ফ্ল্যামিঙ্গো’ রক্ষার আন্দোলন দিয়ে। কিন্তু এখন তা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ এবং শিক্ষা, কর্মসংস্থান ও উন্নত জীবনযাত্রার দাবিতে রূপ নিয়েছে। রাজপথে হাজারো মানুষের এই বিক্ষোভ এখন পরিচিতি পেয়েছে ‘ফ্ল্যামিঙ্গো বিপ্লব’ নামে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিতর্কে ইভাঙ্কা-কুশনারের আলবেনিয়া রিসোর্ট প্রকল্প; বিক্ষোভে উত্তাল দেশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সংশ্লিষ্টতায় আলবেনিয়ায় পরিকল্পিত একটি পর্যটন কমপ্লেক্স প্রকল্প নিয়ে চলমান বিক্ষোভে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। গতকাল (শুক্রবার, ৫ জুন) তিনি বলেছেন, ‘উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’ এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, তিরানাতে উত্তেজনা
সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। দেশটির উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এবার সরকার পতনের দাবিতে রাজধানী তিরানার রাজপথে নেমেছেন বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির কর্মী-সমর্থকরা।