এনআইডি নিবন্ধন

ভোটার হতে লাগবে এসএসসি সনদ; নতুন নিয়মে এনআইডি আবেদন যেভাবে
নতুন ভোটার হওয়া বা জাতীয় পরিচয়পত্রের (National ID Card/NID) আবেদনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। এখন থেকে কোনো আবেদনকারী যদি মাধ্যমিক পাশ করে থাকেন, তবে তার এসএসসি সনদ (SSC Certificate) সার্ভারে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ইসির এনআইডি শাখা থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে।

১৬ বছর বয়সী ব্যক্তিদের এনআইডি দেবে নির্বাচন কমিশন
বাংলাদেশে বসবাসকারী ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।