আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেনের ওপর আজ একটি আদালত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।