পাঠ্যবই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানা পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ী মাদ্রাসার পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরজমিনে ছাপাখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। গতকাল (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) রাতে রাজধানীর তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেন তিনি।