আপত্তি থাকা সত্ত্বেও বিল পাশ করায় সংসদ অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দল। এ সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।