Recent event
ওসমান হাদি
মানুষের নিরাপত্তা ও বিচার দু’টিতেই অন্তর্বর্তী সরকার ব্যর্থ: সারজিস

মানুষের নিরাপত্তা ও বিচার দু’টিতেই অন্তর্বর্তী সরকার ব্যর্থ: সারজিস

মানুষের নিরাপত্তা ও শরীফ ওসমান হাদি হত্যার বিচার করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকায় নির্বাচনি প্রচারণা সভায় তিনি এ মন্তব্য করেন।

৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বললেন ইনকিলাব মঞ্চের জাবের

৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বললেন ইনকিলাব মঞ্চের জাবের

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। সেজন্য ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

হাদি হত্যার ঘটনা তদন্তে ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

হাদি হত্যার ঘটনা তদন্তে ৮ ফেব্রুয়ারি জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের জন্য আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) এ অন্তর্বর্তী সরকারের এক বিবৃতি এ কথা বলা হয়েছে।

ইনকিলাব মঞ্চের অবস্থান ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

ইনকিলাব মঞ্চের অবস্থান ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শাহবাগ ও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

শাহবাগ ও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি শুরু করেছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে দ্বিতীয় দিন চলেছে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও হাদির পরিবারের সদস্যরা।

তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু করবে এনসিপি

তিন নেতার মাজার ও হাদির কবর জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণা কাল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আগামীকাল (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) তিন নেতার মাজার (শেরে বাংলা এ. কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সৈয়দ নজরুল ইসলাম) ও ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হবে এনসিপির নির্বাচনি প্রচারণা। সকাল ১০টা নাগাদ এ প্রচার কার্যক্রম শুরু করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

আবাসনের জন্য হাদির পরিবারকে এক কোটি টাকা বরাদ্দ

আবাসনের জন্য হাদির পরিবারকে এক কোটি টাকা বরাদ্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় আবাসনের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকারের। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে।

যুক্তরাজ্য মিশনে নিয়োগ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, ওসমান হাদির ভাইয়ের অভিযোগ

যুক্তরাজ্য মিশনে নিয়োগ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, ওসমান হাদির ভাইয়ের অভিযোগ

নিরাপত্তার স্বার্থে যুক্তরাজ্য মিশনে নিয়োগ পাওয়াকে রক্তের বিনিময়ে চাকরি পাওয়া বানিয়ে ক্যাম্পেইন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হাদির স্মরণ-সভায় এ অভিযোগ করেন তিনি। এসময় অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন প্রজন্মের কাছে ওসমান হাদির জীবন ও আদর্শ তুলে ধরার আহ্বান জানান প্রবাসীরা।

বিদেশি দালালদের না চিনলে ইতিহাসের রঙ নৃশংসই থাকবে: আসিফ আকবর

বিদেশি দালালদের না চিনলে ইতিহাসের রঙ নৃশংসই থাকবে: আসিফ আকবর

বিদেশি দালালদের না চিনলে ইতিহাসের রঙ একইরকম নৃশংস থাকবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় গায়ক ও বিসিবি পরিচালক আসিফ আকবর। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লিখেন।

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে সংগঠনটি। চার দফা দাবি নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ট্রাক যোগে প্রদক্ষিণ করে এ কর্মসূচি পালন করেন তারা।

ওসমান হাদির স্মরণে নলছিটি লঞ্চঘাটের নামফলক উন্মোচন

ওসমান হাদির স্মরণে নলছিটি লঞ্চঘাটের নামফলক উন্মোচন

নিহত শরিফ ওসমান হাদীর স্মরণে ঝালকাঠির নলছিটি উপজেলার লঞ্চঘাটের নামকরণ করা হয়েছে। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) বিকেলে নামফলক উন্মোচনের মাধ্যমে এ লঞ্চঘাটের উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন।

বিদায় পঁচিশ; অভিবাদন ২০২৬

বিদায় পঁচিশ; অভিবাদন ২০২৬

সময়ের পরিক্রমায় বিদায় নিলো আরও একটি বছর। ক্যালেন্ডারের পাতা উল্টে প্রকৃতি ও জনজীবনে আগমন ঘটলো নতুন বছরের। প্রাপ্তি-অপ্রাপ্তি, আনন্দ-বেদনার অম্লমধুর স্মৃতি পেছনে ফেলে নতুন স্বপ্ন, নতুন আশা আর আগামীর অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হলো ২০২৬ সাল। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) ইংরেজি নববর্ষ। ২০২৫-এর বছরজুড়ে নানা ঘটনায় চড়াই-উতরাই থাকলেও সাধারণ মানুষের মাঝে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। নতুন বছরকে জানাচ্ছে অভিবাদন।