ওয়াকিটকি
লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে: বিটিআরসি

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে: বিটিআরসি

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি বা অন্য কোনো ডিভাইস ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন ও পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আইন অমান্য করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

দিনাজপুরে ছিনতাইয়ের সময় ভুয়া সেনাসদস্য আটক

দিনাজপুরে ছিনতাইয়ের সময় ভুয়া সেনাসদস্য আটক

দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকিসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ২২ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার কাটলা-বিরামপুর আঞ্চলিক সড়কের মাহমুদপুর শান্তিমোড়ের শফিকুল ইসলামের বাড়ির সামনে থেকে আব্দুল কাদের রোমান (২২) নামের যুবককে আটক করা হয়।

ফ্লাইটে পেজার ও ওয়াকি-টকি নিষিদ্ধ করেছে ইরান

ফ্লাইটে পেজার ও ওয়াকি-টকি নিষিদ্ধ করেছে ইরান

যাত্রীবাহী ও কার্গো বিমানসহ সব ধরনের ফ্লাইটে পেজার ও ওয়াকি-টকি নিষিদ্ধ করেছে ইরান। লেবাননে পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণে ৩৯ জন প্রাণহানির তিন সপ্তাহ পর এসে এই সিদ্ধান্ত নিলো তেহরান।

পেজার বিস্ফোরণের পর ইলেকট্রনিক্স পণ্য রাখতে ভয়ে স্থানীয়রা

পেজার বিস্ফোরণের পর ইলেকট্রনিক্স পণ্য রাখতে ভয়ে স্থানীয়রা

দুই দিনের ব্যবধানে লেবাননের বিভিন্ন অঞ্চলে তারবিহীন যন্ত্রের বিস্ফোরণে ৩২ জন নিহতের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। ব্যবসায়ীরা বলছেন, দোকানে এসব জিনিস রাখতে তারা এখন ভয় পাচ্ছেন। এসব ডিভাইস নিয়ে শঙ্কায় আছেন ব্যবহারকারীরাও। বিশেষজ্ঞরা বলছেন, এমন দু'একটি ঘটনা পুরো ইলেকট্রনিক্স পণ্যের সরবরাহে ঝুঁকি তৈরি করতে পারে।

পেজার বিস্ফোরণের পরপরই ওয়াকিটকি বিস্ফোরণে রক্ত ঝড়ছে হিজবুল্লাহ'র

পেজার বিস্ফোরণের পরপরই ওয়াকিটকি বিস্ফোরণে রক্ত ঝড়ছে হিজবুল্লাহ'র

পেজার বিস্ফোরণের একদিন না যেতেই বুধবার (১৮ সেপ্টেম্বর) একের পর এক ওয়াকিটকি বিস্ফোরণে রক্ত ঝড়ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ'র। শুরু হয়েছে ইন্টারকম, রেডিও এবং সোলার প্যানেলেও বিস্ফোরণ। সবশেষ খবর অনুযায়ী, প্রাণহানি সংখ্যা ৩০ ছাড়িয়েছে। আহত তিন হাজার ছুঁইছুঁই। এ ঘটনায় ইসরাইলকে কঠোর শাস্তি দেয়ার প্রতিজ্ঞা করেছে হিজবুল্লাহ। লেবাননে নজিরবিহীন এসব হামলায় মধ্যপ্রাচ্য সংকটকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পেজার বিস্ফোরণ, হিজবুল্লাহর ওপর ভয়াবহ আক্রমণের পূর্বাভাস কী!

পেজার বিস্ফোরণ, হিজবুল্লাহর ওপর ভয়াবহ আক্রমণের পূর্বাভাস কী!

লেবাননে একযোগে পেজার বিস্ফোরণে হতাহতের ঘটনাটি হিজবুল্লাহর ওপর আরও ভয়াবহ আক্রমণের পূর্বাভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যুদ্ধ শুরুর প্রাথমিক পদক্ষেপ হিসেবেই হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজারগুলোতে বিস্ফোরক দ্রব্য ঢোকানোর পরিকল্পনা করা হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে। এমনকি এর মধ্য দিয়ে গোষ্ঠীটির মধ্যে শত্রুদের অনুপ্রবেশ ঘটেছে বলেও মত বিশ্লেষকদের। আর পেজার বিস্ফোরণের পেছনে তেল আবিবকেই দায়ী করায় ইসরাইল-হিজবুল্লাহ উত্তেজনা চরম পৌঁছেছে বলেও মনে করছেন অনেকে।