দেশে থামছে না শিক্ষার্থীদের আত্মহত্যা; এক বছরে প্রাণ হারালো ৪০৩ জন
দেশে কোনভাবেই কমছে না আত্মহত্যা, যার বড় অংশই আবার শিক্ষার্থী। ২০২৫ সালেই আত্মহত্যা করেছেন অন্তত ৪০৩ শিক্ষার্থী, এর আগের বছর এই সংখ্যা ছিলো ৩ শতাধিক। বিশেষজ্ঞরা মনে করছেন, মানসিক অবসাদ, সাইবার বুলিং, প্রতিষ্ঠানের পরিবেশ, অতিরিক্ত প্রত্যাশার চাপেই এমনটি ঘটছে। বলছেন, এ ধরনের ঘটনা কমাতে, প্রয়োজন কাউন্সিলিং। আর দায়িত্ব নিতে হবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে।