ছয় হাজার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে ইআইআইএন গ্রহণের নির্দেশ
শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকারী নম্বরবিহীন ৫ হাজার ৮৫৭টি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে ইআইআইএন গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা দেয়া হয়।