কালবৈশাখি ঝড়
সন্ধ্যার মধ্যে দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সন্ধ্যার মধ্যে দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন প্রান্তে চলমান তাপদাহের মাঝেই ঢাকাসহ মোট ১৪টি জেলার ওপর দিয়ে ধেয়ে আসছে আকস্মিক কালবৈশাখি হাওয়া ও বজ্রঝড়। আজ (মঙ্গলবার, ৯ জুন) সন্ধ্যার মধ্যে এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এই বৈরী আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে (Bangladesh Weather Forecast Storm Update Today)।

রাঙামাটিতে কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রদল

রাঙামাটিতে কৃষকের ধান কেটে দিলো জেলা ছাত্রদল

‎রাঙামাটিতে কালবৈশাখি ঝড় ও শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটতে না পারা কৃষকের ধান কেটে দিয়েছে জেলা ছাত্রদল। নেতাকর্মীরা মাঠে নেমে ধান কেটে কৃষকদের ঘরে তুলতে সহযোগিতা করেছেন। ‎সহযোগিতা পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং ছাত্রদলের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।