কাশবন

ঢাকার কাছেই কাশবন, এক দিনের ছুটিতে ঘুরে আসার জনপ্রিয় ৯ স্থান
শরতের নীল আকাশ, শুভ্র সাদা মেঘের ভেলা আর বাতাসে দুলতে থাকা কাশফুল সব মিলিয়ে প্রকৃতি যেন এক অপূর্ব রূপ ধারণ করে। ঢাকার ব্যস্ত নগরজীবনের ক্লান্তি মেটাতে এবং প্রকৃতির কাছাকাছি এক টুকরো প্রশান্তি পেতে এক দিনের ছুটিতেই ঘুরে আসতে পারেন ঢাকার আশপাশের সেরা কাশবনগুলোতে। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে ছবি তোলার জন্য এবং বিকেলের সুন্দর সময় কাটাতে এগুলো সেরা বিকল্প (Kashbon Near Dhaka)।

চরের কাশবনে কৃষকের আয়, কর্মসংস্থান তৈরি
প্রতি বিঘা কাশবন বিক্রি হচ্ছে ২ থেকে ৮ হাজার টাকায়। নীল আকাশ ছুঁয়ে শ্বেতশুভ্র কাশফুল, নদী আর গ্রাম প্রকৃতির অনন্য উদ্ভাসিত লাবণ্য। শরৎ বন্দনায় যে ছবি আবেগি করে প্রকৃত প্রেমীদের ঋতুর বিদায়ে কি মূল্য হারায় সেই কাশবন?