
কাস্টমস কর্মকর্তা হত্যা: চারজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, একজন রিমান্ডে
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় আটক চারজন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। এছাড়া অপর একজনকে তদন্ত কর্মকর্তা টিটু কুমার নাথের ১০ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তিনদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা কাস্টমস কর্মকর্তাকে হত্যা করেছে, গ্রেপ্তার ৫: র্যাব
কুমিল্লায় সিএনজিতে ওঁৎ পেতে থাকা যাত্রীবেশে চার ছিনতাইকারীর হাতে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। মোবাইল-টাকা কেড়ে নিয়ে ফেলা দেয়া হয় চলন্ত সিএনজি থেকে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তারের পর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিযুক্ত সবাই পেশাদার ছিনতাইকারী ও কয়েকটি মামলার আসামি।

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় ৪ সন্দেহভাজন আটক
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় চার সন্দেহভাজনকে আটক করেছে র্যাব। হত্যায় সংশ্লিষ্ট অন্যদের আটক করতে পুলিশ ও র্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

ছুটির দিনেও সচল হিলি স্থলবন্দর
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা মেনে ছুটির দিনেও সচল রয়েছে হিলি স্থলবন্দরের সকল কার্যক্রম। আজ (শুক্রবার, ১১ জুলাই) সকাল থেকে বন্দরে চলছে শুল্কায়ন, পরীক্ষণ ও পণ্য ছাড় কারণের কাজ। এদিকে আমদানিকারকরা চাইলে ভারত থেকে পণ্য আমদানি করতে পারবেন বলছেন কাস্টমস কর্মকর্তারা।