অসদাচরণের অভিযোগের মুখে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ, আত্মপক্ষ সমর্থনের ঘোষণা
অসদাচরণ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর গ্রিসে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল পদত্যাগ করেছেন। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) মার্কিন প্রশাসন তাকে পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানানোর পর তিনি পদত্যাগ করেন। তবে পদত্যাগ করলেও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে নিজের সম্মান ও সততা রক্ষার ঘোষণা দিয়েছেন তিনি। আশরক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।