Recent event
কিরিয়াত শমোনা শহর
হিজবুল্লাহর দেড় শতাধিক রকেট হামলায় ইসরাইলে নিহত ২

হিজবুল্লাহর দেড় শতাধিক রকেট হামলায় ইসরাইলে নিহত ২

বাসিন্দাদের শহর ছাড়ার নির্দেশ

একদিনে হিজবুল্লাহর দেড় শতাধিক রকেট হামলায় ইসরাইলে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। আয়রন ডোমের ব্যর্থতায় সকল বাসিন্দাকে শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। অন্যদিকে লেবাননে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ১০০। জাতিসংঘ বলছে, লেবাননের এক তৃতীয়াংশ এলাকা থেকেই এখন সাধারণ মানুষকে সরিয়ে নিতে বলা হচ্ছে। যদিও লেবাননের পরিস্থিতি গাজার মতো হতে দেয়া যাবে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গত (বুধবার, ৯ অক্টোবর) গাজায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৪ জন।