কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজির সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজির সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

কিশোরগঞ্জ ও জামালপুর জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে ২ এমপির ‘তীব্র বাকবিতণ্ডা’

উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে ২ এমপির ‘তীব্র বাকবিতণ্ডা’

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে ইলেক্টেড (নির্বাচিত) ও সিলেক্টেড (মনোনীত) দুই সংসদ সদস্যের মধ্যে ‘তীব্র বাকবিতণ্ডা’র ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) বেলা ৩টার সময়ের এই ঘটনায় উপস্থিতরা মুহূর্তেই হতভম্ব হয়ে পড়েন। পরে জানাজানি হয়ে পড়লে পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল আমিন সৈকত (৪০) নামে পৌরসভার সাবেক এক কাউন্সিলর নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ দম্পতি নিহত; মেয়েসহ আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ দম্পতি নিহত; মেয়েসহ আহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটো রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নিহত দম্পতির মেয়ে মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য পক্ষের উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আজ (রোববার, ১৬ আগস্ট) সকালে সড়ক পথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন তিনি। সফরে তিনি জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন বলে জানা গেছে।

আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল (রোববার, ১৫ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্যপক্ষের উদ্বোধন ও ফ্যামিলি কার্ড বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দেড় মাসেও বদলায়নি বিকল ট্রান্সফরমার; ভোগান্তিতে কিশোরগঞ্জের হাজারো গ্রাহক

দেড় মাসেও বদলায়নি বিকল ট্রান্সফরমার; ভোগান্তিতে কিশোরগঞ্জের হাজারো গ্রাহক

কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল-ডুবাইল মোড় এলাকায় প্রায় দেড় মাস বিকল হয়ে পড়ে আছে একটি বিদ্যুতের ট্রান্সফরমার। বিদ্যুৎ বিভাগের দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনায় হাজারও গ্রাহককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশের আরেকটি ট্রান্সফরমার থেকে অস্থায়ীভাবে সংযোগ দিয়ে কোনোমতে বিদ্যুৎ সরবরাহ করা হলেও ভোল্টেজ এতটাই কম যে, স্বাভাবিকভাবে চলছে না ঘরোয়া কাজ, ব্যবসা-বাণিজ্য কিংবা শিক্ষার্থীদের পড়াশোনা।

চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার

চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার

পাইলট প্রকল্প শেষে আগামী ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্বোধন করবেন। এরপর চার বছরে এক কোটি ৬০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

সংকটের মধ্যেই কিশোরগঞ্জে নদীর নিচে গ্যাস লাইন লিকেজ, জনমনে আতঙ্ক

সংকটের মধ্যেই কিশোরগঞ্জে নদীর নিচে গ্যাস লাইন লিকেজ, জনমনে আতঙ্ক

দেশজুড়ে যখন তীব্র গ্যাস সংকট, তখন কিশোরগঞ্জের কটিয়াদীতে নদীর তলদেশে থাকা তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন লাইন থেকে প্রায় এক মাস ধরে অনবরত বের হচ্ছে গ্যাস। নদীর পানিতে উঠছে বুদবুদ, বাতাসে ছড়িয়ে পড়ছে তীব্র গন্ধ। জাতীয় সম্পদের এমন অপচয় এবং গ্যাস লিকেজ জনমনেও তৈরি করেছে ব্যাপক আতঙ্ক।

কিশোরগঞ্জে ২ দিনে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু

কিশোরগঞ্জে ২ দিনে পানিতে ডুবে ৯ জনের মৃত্যু

মাত্র দুই দিনের ব্যবধানে কিশোরগঞ্জের আট উপজেলায় পৃথক নয়টি ঘটনায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ৯ জন। গত শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে শনিবার (২৫ জুলাই) বিকেল পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে ৬ শিশু, দুই যুবক ও একজন মধ্যবয়সী ব্যক্তি।

মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ দেখলেন, নিহত শিশু নিজেরই ছেলে

মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ দেখলেন, নিহত শিশু নিজেরই ছেলে

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। তবে এ দুর্ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক হলো, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের সন্তানের মরদেহের মুখোমুখি হয়েছেন তার বাবা, যিনি কিশোরগঞ্জ সদর মডেল থানার এক পুলিশ সদস্য।