কুমিল্লা বিশ্ববিদ্যালয়
অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী একমাত্র সন্তান ইয়াশাত শাহরিয়ার ওরফে অপ্রতিমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ।

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম হত্যার ঘটনায় আরও ২ জনসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো তুহিন, আনাস ও ফাহিম।

নিখোঁজের ২১ ঘণ্টা পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক

নিখোঁজের ২১ ঘণ্টা পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন আটক

কুমিল্লায় নিখোঁজের ২১ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুহিন নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‘ছেলেরে কই খুঁজবো, জঙ্গলে নাকি পানিতে; ও কি বেঁচে আছে?’

‘ছেলেরে কই খুঁজবো, জঙ্গলে নাকি পানিতে; ও কি বেঁচে আছে?’

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ: ইউজিসি সদস্য মামুন

এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ: ইউজিসি সদস্য মামুন

দেশে ও বিদেশে এক কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে তরুণদের কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।

এক দিনে ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

এক দিনে ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

এক দিনে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি (ভাইস চ্যান্সেলর) নিয়োগ দিয়েছে সরকার। যার মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের অব্যাহতি দিয়ে নতুন ভিসি নিয়োগ দেয়া হয়েছে। আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ আগে থেকেই ফাকা ছিল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।

আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়েই বাংলাদেশে অভ্যুত্থানের সূচনা হয়েছিল: ছাত্রশিবির সভাপতি

আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়েই বাংলাদেশে অভ্যুত্থানের সূচনা হয়েছিল: ছাত্রশিবির সভাপতি

আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়েই বাংলাদেশে অভ্যুত্থানের সূচনা হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ‘শহিদ আবরার ফাহাদ স্মরণে সিম্পোজিয়াম’ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার

কুমিল্লার উত্তর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিন্তী (২৪) ও তার মা ফাতেমা আক্তার রুমার (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এটি হত্যাকাণ্ড হিসেবে দেখছে। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) ভোরে কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জুলাই আন্দোলন: কুবি শিক্ষার্থীদের ওপর প্রথম হামলা চালায় পুলিশ

জুলাই আন্দোলন: কুবি শিক্ষার্থীদের ওপর প্রথম হামলা চালায় পুলিশ

২০২৪ এর গণঅভ্যুত্থানের সময় ১১ জুলাই পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে প্রথম পুলিশি হামলার শিকার হন তারাই। দেশজুড়ে সে খবর ছড়িয়ে পড়ার পর শান্তিপূর্ণ ছাত্র-আন্দোলন আরও কঠোর রূপ নিতে শুরু করে।

নারী শিক্ষার্থীকে উত্তরপত্রসহ প্রশ্ন সরবরাহ, কুবির সেই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি

নারী শিক্ষার্থীকে উত্তরপত্রসহ প্রশ্ন সরবরাহ, কুবির সেই শিক্ষককে বাধ্যতামূলক ছুটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্তরপত্রসহ প্রশ্ন সরবরাহের অভিযোগে বিভাগের শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল (বুধবার, ১২ মার্চ) সন্ধ্যায় রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন (অতিরিক্ত দায়িত্ব) বিষয়টি নিশ্চিত করেন।