
ঢাবিসহ ৭ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, একনজরে দেখে নিন
২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি যুদ্ধকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় (DU), রাজশাহী বিশ্ববিদ্যালয় (RU), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (JnU), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU), খুলনা বিশ্ববিদ্যালয় (KU), কুয়েট (KUET) এবং এমআইএসটি (MIST)- এই ৭টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সম্ভাব্য ও চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে।

৭৪ দিন পর কুয়েট খুললেও ক্লাসে ফেরেননি শিক্ষকরা
টানা ৭৪ দিন পর খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। তবে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে ক্লাসে ফেরেনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। গত ১৮ ফেব্রুয়ারি বিশৃঙ্খলাকারীসহ শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন।

কুয়েট বন্ধ ঘোষণা, বুধবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে কুয়েটে সংঘর্ষ, আহত ১৫
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে এখনো চলছে। এতে এখন পর্যন্ত অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।