
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সফল হতে ‘আরও সময়’ প্রয়োজন জানালো কাতার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংকট নিরসনে কূটনৈতিক আলোচনা সফল হতে ‘আরও সময়’ প্রয়োজন বলে জানিয়েছে কাতার। আজ (মঙ্গলবার, ১৯ মে) দোহার পক্ষ থেকে এই মন্তব্য করা হয়। এর কিছু সময় আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর পরিকল্পিত আরেকটি হামলা বাতিলের ঘোষণা দেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গোমার পর কিনশাসার পথে কঙ্গোর এম-২৩ বিদ্রোহীরা
গোমার পর কিনশাসার দিকে অগ্রসর হচ্ছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি। সংকট সমাধানে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই আহ্বান জানায় আফ্রিকান জোটও। রুয়ান্ডা ও কঙ্গোর সংকটকে গুরুতর সমস্যা বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আহতদের সংখ্যা। বিদ্রোহীদের বিরুদ্ধে আত্মরক্ষায় নিজেদের প্রস্তুত করছে কঙ্গোবাসী।