নাইরোবিতে নির্মাণাধীন ভবন ধসের একদিন পর উদ্ধার ১
কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বহুতল নির্মাণাধীন ভবন ধসে পড়ার ২৪ ঘণ্টার বেশি সময় পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।