Recent event
ক্যাডার ও নন ক্যাডার পদ
৪৪তম বিসিএস নন-ক্যাডার ফল প্রকাশ: ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ, মানতে হবে ৯টি কঠিন শর্ত

৪৪তম বিসিএস নন-ক্যাডার ফল প্রকাশ: ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ, মানতে হবে ৯টি কঠিন শর্ত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৪তম বিসিএসের নন-ক্যাডার (44th BCS Non-Cader) পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (BPSC)। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৪ হাজার ১৩৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃত প্রার্থীরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে ৯ম থেকে ১১তম গ্রেডের (9th to 11th Grade) কর্মকর্তা হিসেবে যোগ দেবেন।

বিসিএসে একসঙ্গে ১৮ হাজার নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার: জনপ্রশাসন সচিব

বিসিএসে একসঙ্গে ১৮ হাজার নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার: জনপ্রশাসন সচিব

বিতর্ক-মুক্ত করতেই পরীক্ষা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত

৪৩ থেকে ৪৭ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার পদে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। আরও বলেন, বিতর্ক-মুক্ত করতেই অনুষ্ঠিত পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, পদ বঞ্চিত যেসব কর্মকর্তা সাম্প্রতিক সময়ে পদোন্নতি পেয়েছেন, অবসরের আগে তাদের আরও একবার গ্রেড বাড়ানো হবে বলেও জানান এই কর্মকর্তা।