ক্যানভাস
শরতের বিদায়বেলায় কাশফুলে ধূসরতার ছোঁয়া

শরতের বিদায়বেলায় কাশফুলে ধূসরতার ছোঁয়া

শরতের কাশফুলে পড়ছে ধূসর আবরণ। নীল আকাশে কমছে মেঘের আনাগোনা, ফিকে হচ্ছে শুভ্রতার মায়া। নগরীর ব্যস্ততার ফাঁকে নাকে লাগছে ছাতিমের ঘ্রাণ। নীরবে, নিভৃতে শরৎ পেরিয়ে হেমন্তের পথে এগোচ্ছে নগরী। উদ্দেশ্য শীত অব্দি। এর মাঝেই কাশের দোল, মেঘের ছায়া আর ছাতিমের ঘ্রাণে ধরা দিচ্ছে বিদায়ী শরতের নান্দনিকতা। শীতল ভোরে হেঁটে, দিনের শুভ্রতা আর ছাতিমের গন্ধ মেখে, সেই গল্পই থাকছে আজকের প্রতিবেদনে।

আল্পনায় একুশ; শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত শহীদ মিনার

আল্পনায় একুশ; শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত শহীদ মিনার

আল্পনায় একুশ। পিচ ঢালা এই পথ যেন এক টুকরো ক্যানভাস। রঙ তুলির পরশে ফুটে উঠছে অমর একুশের আবহ। লাল-কালো আর সাদার যৌথতায় বাহান্নর গল্পগাঁথা। ভাষা শহীদদের আত্মদান, শোক আর শান্তির মিশেলে গৌরবময় স্মৃতি তুলে ধরতেই রঙিন এই আঙিনা।

চ্যাটজিপিটির জন্য নতুন ইন্টারফেস আনবে ওপেনএআই

চ্যাটজিপিটির জন্য নতুন ইন্টারফেস আনবে ওপেনএআই

ক্যানভাস নামের নতুন ওয়ার্কস্পেস ইন্টারফেসের পরীক্ষা চালাচ্ছে ওপেনএআই। এরই মধ্যে অফিশিয়াল ব্লগে চ্যাটজিপিটির নতুন ওয়ার্কস্পেস উন্মোচন করেছে এআই জায়ান্টটি। বর্তমানে চ্যাটজিপিটি প্লাস ও টিম ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হয়েছে।