আগামী অর্থবছরেই বিভাগীয় ৮ ক্যান্সার হাসপাতাল চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আগামী অর্থবছরের মধ্যেই দেশের ৮ বিভাগীয় শহরে নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ষষ্ঠ দিনে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।