জিরার নামে টন টন ক্যারাসিড ছড়িয়ে পড়ছে বাজারে
দেখতে অনেকটা জিরার মতো, নাম তার ক্যারাসিড। কিন্তু হুবহু জিরা মতো হলেও নেই সুগন্ধি বা গুনাগুণ। আর সে ক্যারাসিডিকেই মেশানো হচ্ছে জিরার সঙ্গে, চালিয়ে দেয়া হচ্ছে জিরা বলে। আজ (রোববার, ১০ মে) চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ে জিরায় জালিয়াতির এ ঘটনা।