
চালু হলো ‘বাংলা কিউআর’; বিশ্বের বিভিন্ন দেশে মার্চেন্ট ফি কত?
বাংলাদেশকে একটি সম্পূর্ণ নগদ টাকাবিহীন বা ক্যাশলেস সোসাইটি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দীর্ঘদিনের। এই রূপান্তরের সবচেয়ে বড় চাবিকাঠি হওয়ার কথা ছিল ‘বাংলা কিউআর’ (Bangla QR) কোড। কিন্তু সম্প্রতি চালু হওয়া একটি নিয়ম এই মহৎ উদ্যোগে বড় ধরনের ধাক্কা দিতে যাচ্ছে। ডিজিটাল লেনদেনে যখন বিশ্বজুড়ে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে, তখন বাংলাদেশে প্রতিটি ‘বাংলা কিউআর’ ট্রানজেকশনে মার্চেন্ট বা ক্ষুদ্র-বড় ব্যবসায়ীদের ভ্যাটসহ সর্বোচ্চ ১% পর্যন্ত বাড়তি ফি দিতে হবে— এমন খবর ছড়িয়ে পড়েছে।

ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেলস মেশিনে করছাড়
ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করতে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন আমদানিতেও শুল্ক ও আগাম কর কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং আইটি খাতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান বিভিন্ন শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

গুগল পে: কেন ও কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন সুবিধাসমূহ
দেশের ক্যাশলেস অর্থনৈতিক পরিমণ্ডল ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পর্শবিহীন লেনদেন সেবা ‘গুগল পে’ (Google Pay)। প্রযুক্তির এই রূপান্তরকামী সূচনালগ্নে প্রথম দেশীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গুগলের সাথে যুক্ত হয়েছে সিটি ব্যাংক (City Bank)। পরবর্তীতে দেশের অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো এই সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে গুগল পে-এর (Google Pay Launched in Bangladesh: How to Use and Benefits) পরিধি আরও সহজলভ্য ও প্রসারিত হবে।

চালু হচ্ছে ‘ই-ঋণ’ সেবা, লাগবে না ব্যাংক; ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা
দেশে ডিজিটাল আর্থিক সেবা (Digital Financial Services) সম্প্রসারণ এবং ক্যাশলেস সমাজ গঠনের লক্ষ্যে বাণিজ্যিকভাবে ‘ই-ঋণ’ (E-Loan) সেবা চালুর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)। এখন থেকে গ্রাহকরা কোনো ব্যাংকে সশরীরে না গিয়েই ঘরে বসে মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গতকাল (সোমবার, ১১ মে) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নীতিমালা বা সার্কুলার জারি (E-Loan Service Bangladesh) করেছে।

মুদ্রা ছাপাতে বছরে ২০ হাজার কোটি টাকা ব্যয়, ক্যাশলেস লেনদেনে জোর: গভর্নর
দেশে মুদ্রা ছাপানো বাবদ প্রতি বছর ব্যয় বিশ হাজার কোটি টাকা, তাই অপচয় কমাতে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) বিকেলে বরিশালে স্থানীয় এক হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় কথা জানান তিনি।