আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সরফরাজ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। এর মাধ্যমে প্রায় দুই দশকের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। ২০০৭ সালের নভেম্বরে জয়পুরে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটার সরফরাজের।