যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হচ্ছেন ক্রিস্টোফার ল্যানেভ
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাবেক জ্যেষ্ঠ সামরিক সহকারী এবং পরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে ওঠা জেনারেল ক্রিস্টোফার ল্যানেভ এখন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান হতে যাচ্ছেন। জেনারেল র্যান্ডি জর্জকে আকস্মিকভাবে সরিয়ে দেয়ার পর এই পরিবর্তন আসছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য হিলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে ।