গণটিকা

গণটিকা শেষেও থামছে না হামের দাপট; টিকাদানের হিসাব নিয়েই প্রশ্ন বিশেষজ্ঞদের
গণটিকা কার্যক্রম শেষ হলেও কমছে না হামের প্রকোপ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজারের বেশি শিশু। কমানো যাচ্ছে না মৃত্যুর সংখ্যাও। এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ১০৯ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার দাবি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনও ২০ থেকে ২৫ শতাংশ শিশু টিকার আওতার বাইরে থাকায় হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি টিকাদানের পুরো প্রক্রিয়া ও গণনা নিয়েও বিস্তর সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের।

সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে হামের গণটিকা কার্যক্রম। সারা দেশে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে জিন্দাপার্কে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।