
টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালে চালকের লাইসেন্স বাতিল: বিআরটিএ
নির্ধারিত কর্মঘণ্টা মেনে গণপরিবহন চালানোর জন্য সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল (শনিবার, ২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা ৫ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম দিয়ে আরও সর্বোচ্চ ৩ ঘণ্টা গাড়ি চালানো যাবে।

৫৩ বছরেও নাগরিক সুবিধা বঞ্চিত নরসিংদী পৌরবাসী, খানাখন্দ ও জলাবদ্ধতায় দুর্ভোগ
৫৩ বছর পার হলেও পর্যাপ্ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত নরসিংদী পৌরসভার বাসিন্দারা। শহরের মূল সড়ক থেকে শুরু করে পাড়া মহল্লার অলিগলি সবখানেই খানাখন্দ। ড্রেনেজ ব্যবস্থার সুফল না থাকায় শুষ্ক মৌসুমেও দেখা দিচ্ছে জলাবদ্ধতা। পণ্য পরিবহণেও তৈরি হচ্ছে ভোগান্তি।

কে থামাবে বেপরোয়া অটোরিকশা!
রাজধানীর প্রায় সব সড়কজুড়েই এখন ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইকের দাপট। বেসরকারি একটি সংস্থার তথ্যানুযায়ী, ঢাকার রাস্তায় বেপরোয়া হয়ে ওঠা এই যানের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। এলাকার অলিগলি ছাপিয়ে সড়ক-মহাসড়কেও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে কাঠামোগত ত্রুটিযুক্ত এই বাহন। অনেকটা অদৃশ্য কারণে প্রশাসনও যেন নীরব ভূমিকায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর গণপরিবহণকে সুব্যবস্থাপনায় আনাই একমাত্র সমাধান।

গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যকরে বাস মালিকদের সাথে ডিএমপির মতবিনিময়
গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সাথে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২১ সেপ্টেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।