
নির্বাচনের ছুটিতেও চলবে মেট্রোরেল
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও এসময় মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ডিএমটিসিএল’র পরিচালক একেএম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচনি প্রচারণায় বড় দলগুলোর কাদা ছোড়াছুড়ি, ভোটের মাঠে থাকবে এর প্রভাব?
নির্বাচনি প্রচারণার শুরু থেকেই বিএনপি-জামায়াতের শীর্ষ দুই নেতার মধ্যে চলছে কথার লড়াই। ভোটের মাঠের বিভিন্ন সমাবেশে দুর্নীতি, চাঁদাবাজি কিংবা গুপ্ত পরিভাষা ব্যবহার করে চলছে কাদা ছোড়াছুড়িও। ফ্যামিলি কার্ড ইস্যু, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থানসহ ভোটের মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন নারীদের নিয়ে দল দুটির দেয়া নানা প্রতিশ্রুতি। বিশ্লেষকরা বলছেন, ভোটের মাঠে যতটা সম্ভব সহনশীল হতে হবে রাজনৈতিক দলগুলোকে। কাঁদা ছোঁড়াছুড়ির প্রভাবে তৃণমূলে ঘটতে পারে বড় ধরনের সহিংসতা।

অদৃশ্য শক্তির ওপর নির্ভর করা নেতাই জামায়াতকে গুপ্ত বলছে: জাহিদুল ইসলাম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে জেন-জির মুখোমুখি ড. আব্দুল মান্নান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাঠপর্যায়ে প্রায় ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখের বেশি সেনাসদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান ইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

নোয়াখালীতে এনসিপির ৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে এনসিপির ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। একইসঙ্গে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানান তারা। এসময় তাদের মালা দিয়ে বরণ করে নেন নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নোয়াখালী জেলা প্রশাসন ও সেনাবাহিনীর মতবিনিময় সভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও পরিদর্শনের জন্য সামরিক সদস্য ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

প্রশাসন একটি দলের হয়ে পক্ষপাতিত্ব করছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বানের সময় যতই ঘনিয়ে আসছে, প্রশাসন তার রুপ দেখাচ্ছে, যেটি গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ। ১১ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ গেলেও প্রশাসন ব্যবস্থা নেয় না। প্রশাসন একটি দলের হয়ে পক্ষপাতিত্ব করছে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের সিংড়া বাস টার্মিনালে এনসিপির নির্বাচনি পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন উপলক্ষে শরীয়তপুরে সেনাপ্রধানের পরিদর্শন ও মতবিনিময়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুর জেলা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সফরকালে শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশ নেন।

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরে তিন বাহিনীর প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে তিন বাহিনীর প্রধানরা গাজীপুরে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাঠ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থাপনা দেখতে গাজীপুরে তিন বাহিনী প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গাজীপুরে পৌঁছান।