Recent event
গালফুড মেলা
দুবাইয়ে শেষ হলো ৫ দিনব্যাপী গালফুড মেলা

দুবাইয়ে শেষ হলো ৫ দিনব্যাপী গালফুড মেলা

দুবাইয়ে শেষ হলো ৫ দিনব্যাপী গালফুড মেলা। মেলায় বাংলাদেশি ৪১টি প্রতিষ্ঠান এবার সাড়ে তিন কোটি ডলার ক্রয়াদেশ পেয়েছে। যা গতবছরের তুলনায় অর্ধেকেরও কম। ব্যবসায়ীরা বলছেন, ভিসা জটিলতায় বাংলাদেশি ক্রেতা না পাওয়ায় ক্রয়াদেশ কমেছে। মেলায় পর্যাপ্ত জায়গা না থাকারও অভিযোগ ব্যবসায়ীদের। তবে আগামী বছর আরো বড় পরিসরের ভেন্যু ঘোষণা দিয়ে এবারের আসরের ইতি টেনেছে সংশ্লিষ্টরা।

দুবাইতে চলছে গালফুড মেলা

দুবাইতে চলছে গালফুড মেলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে চলছে পাঁচ দিনের গালফুড মেলা। বিশ্বের বৃহত্তর এই খাদ্যপণ্য প্রদর্শনীতে বাংলাদেশের ৪১টি প্রতিষ্ঠান। মেলায় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি পরিবেশক প্রতিষ্ঠানগুলোও নতুন নতুন পণ্য সম্পর্কে জানতে হাজির হয়েছে।