উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় দুই আরোহীর মৃত্যু
গাজীপুর মহানগরীর পুবাইলের সমরসিং এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের হাবিব পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।