ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের বাধা, ভয়ভীতি প্রদর্শন, আগাম সিল-স্বাক্ষর এবং নির্বাচনি এজেন্টদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এসব অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।