বিশ্বকাপ মানেই ফুটবল উন্মাদনা। তবে সেই উন্মাদনাকে এবার ফুলের পাপড়িতে ফুটিয়ে তুলেছে ইকুয়েডরের একটি গোলাপ খামার। ২০২৬ বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর পতাকার রঙে তৈরি হচ্ছে বিশেষ সংরক্ষিত গোলাপ।