
গোয়েন্দা সংস্থার তদন্তেও প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছিল, গোয়েন্দা সংস্থার পূর্ণাঙ্গ তদন্তেও তার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ কারণে এ পরীক্ষা নিয়ে আর কোনো বিতর্ক নেই। এখন খুব শিগগির ফলাফল প্রকাশ করা হবে।

কৃষ্ণসাগরে ট্যাংকারে হামলার দায় স্বীকার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার
কৃষ্ণসাগর অতিক্রমের সময় জ্বালানি তেলবাহী দু'টি রুশ ট্যাংকারের ড্রোন হামলার দায় স্বীকার করে ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। হামলার সময় ঐ ছায়া নৌবহরে থাকা ৪ বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। এদিকে, যুদ্ধবন্ধের আলোচনা আরও বেগবান করতে যুক্তরাষ্ট্রে গেছে ইউক্রেনের প্রতিনিধি দল। কিয়েভ-ওয়াশিংটন কূটনৈতিক তৎপরতার মধ্যে ইউক্রেনে রুশ হামলায় প্রাণ গেছে অন্তত ৩ জনের।

সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ইসিকে আইনশৃঙ্খলা বাহিনীর ৩৪ প্রস্তাব
আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ভোটের আগে-পরে মোট ৮ দিন বাহিনীগুলোকে মোতায়েন রাখার প্রস্তাবসহ নির্বাচন কমিশনকে ৩৪টি প্রস্তাব দিয়েছে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

ইসরাইলি গোয়েন্দা সংস্থা শিন বেতের নতুন প্রধান ডেভিড জিনি
ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল ডেভিড জিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস।

নওগাঁয় দুই পোশাকের দোকানে ১ লাখ টাকা জরিমানা
ঈদে পোশাকের বাজার নিয়ন্ত্রণ রাখতে নওগাঁয় নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। অভিযানের অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) দুপুরে নওগাঁ শহরে শিলামনি গার্মেন্টস ও আসমানি বিগ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিদেশি পোশাক/কাপড় বিক্রি করলেও ক্রয় ভাউচার দেখাতে না পারায় এ দুই পোশাকের দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

নেত্রকোণার দুই থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ
নেত্রকোণায় দুর্গাপুর ও পূর্বধলা থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ দিয়ে পুলিশ সুপার কার্যালয়ে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত এক অফিস আদেশপত্র এই তথ্য জানা গেছে। অফিস আদেশপত্র সূত্রে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদকে সদর সার্কেল অফিস ও দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়াকে জেলা পুলিশ অফিসার স্থানান্তর করা হয়েছে।

এফবিআইয়ের প্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেন ক্যাশ প্যাটেল
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

৬ ঘণ্টা বাকবিতণ্ডার পরও ইওলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ
৬ ঘণ্টা ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার পরেও দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলকে গ্রেপ্তার করতে পারেনি দেশটির পুলিশ। ক্ষমতার অপব্যবহার ও দেশজুড়ে সামরিক আইন জারির সিদ্ধান্ত নেয়ায় গেল ডিসেম্বরের পার্লামেন্টে অভিশংসিত হন ইওল। চলতি সপ্তাহের শুরুতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট। পরপর ৩ বার আদালতের সমন উপেক্ষা করলে শুক্রবার সকালে মধ্য সিউলে প্রেসিডেন্টের বাসভবনের জড়ো হয় পুলিশ।

নিউ অরলিন্সে হামলাকারী জব্বার মার্কিন সেনা কর্মকর্তা: এফবিআই
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে বর্ষবরণের রাতে ট্রাক নিয়ে ভয়াবহ হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এরইমধ্যে নিহত সন্দেহভাজন হামলাকারী শামসুদ্দিন জব্বার সাবেক মার্কিন সেনা কর্মকর্তা বলে নিশ্চিত করেছে এফবিআই। এছাড়াও, হামলায় ব্যবহৃত গাড়িতে আইএসের পতাকা পাওয়ায় তিনি জঙ্গিগোষ্ঠীটির অনুসারী ছিলেন বলেও দাবি করছে গোয়েন্দা সংস্থাটি। হামলা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন শামসুদ্দিন জব্বার।

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আরব জোটের আহ্বান
সিরিয়ার সার্বভৌমত্বের প্রশ্নে দেশটির ওপর আনা নিষেধাজ্ঞা তুলে নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে আরব জোট গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রধান। গতবার (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) কুয়েতে কাউন্সিলের ৪৬তম বৈঠকে আরব দেশের নেতারা আরও বলেন, আঞ্চলিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপ বন্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। এদিকে সিরিয়ায় নতুন সরকারের উত্থান ও আসাদের পতনের পর আরব ও পশ্চিমা দেশগুলোর নেতাদের সাথে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে তেহরান।

বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, ‘বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

প্রথমবার সেনাসদর পরিদর্শন করলেন ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করেন। আজ (রোববার, ১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি তাকে স্বাগত জানান।