লাইপজিগ বিমানবন্দর নিয়ে বাড়লো কূটনৈতিক উত্তেজনা, জার্মানির গ্যেটে ইনস্টিটিউট বন্ধ করছে রাশিয়া
জার্মানি দুটি রুশ প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির সাংস্কৃতিক কেন্দ্র গ্যেটে ইনস্টিটিউটের সব শাখা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই কথা জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।