গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আংশিক গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। গতকাল (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সংঘটিত এ বিপর্যয়ের কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে সুনির্দিষ্ট সুপারিশ দেবে কমিটি। কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।