গ্রিনল্যান্ড সংকট

শুল্ক, সামরিক হস্তক্ষেপ ও অভিবাসন নীতি; বন্ধু-শত্রু নির্বিশেষে ট্রাম্পের হুমকি
বন্ধু থেকে শত্রু সব দিকেই হুমকির তীর ছুড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড দখলের তীব্র বাসনা জন্ম দিয়েছে সবচেয়ে বড় বিতর্কের। এমনকি নিজের লক্ষ্য পূরণে শত্রু-মিত্র সবার ওপরই শুল্কের বোঝা চাপিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ট্রাম্পের অভিবাসনবিরোধী অবস্থানের কারণেও বিশ্বজুড়ে বইছে সমালোচনার ঝড়।

গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইউরোপ টানাপোড়েন, পাল্টা অবস্থানে ডেনমার্ক
ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই এবার গ্রিনল্যান্ডের পিটুফিক ঘাঁটিতে বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ডারদের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে পাল্টা প্রতিরোধের ঘোষণা ডেনমার্কের। এদিকে, দ্বীপ দখলে বাধা দেয়া ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের বিষয়ে শতভাগ আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প। তবে, শুল্ক হুমকির মধ্যেও গ্রিনল্যান্ডের পাশে থাকার অঙ্গীকার ইউরোপের নেতাদের।