ঘরবাড়ি

ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন ঘরবাড়ি-ফসলি জমি, গৃহহীন অসংখ্য পরিবার
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, সড়ক, গাছপালা ও বিস্তীর্ণ ফসলি জমি। এতে গৃহহীন হয়ে পড়েছে তিন উপজেলার অসংখ্য পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙ্গন প্রতিরোধে অস্থায়ী প্রতিরক্ষা কাজ চলছে, তবে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রাঙামাটিতে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছেন ঝুঁকিপূর্ণ বাসিন্দারা
রাঙামাটিতে মাঝারি থেকে অতিভারী টানা বৃষ্টিপাত শুরু হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় ১৪০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড নিয়েছে আবহাওয়া অফিস। এরইমধ্যে বিভিন্ন স্থানে পাহাড়ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটি সেনা জোনের সামনে গাছ উপড়ে পড়ায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

কালবৈশাখী ঝড়ে আশ্রয় হারিয়ে বিপাকে মানুষ
কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জ ও মৌলভীবাজারের ৭ শতাধিক বসতঘর-দোকানপাট ভেঙে গেছে। আশ্রয় হারিয়ে বহু মানুষ বিপাকে পড়েছেন। আর সড়কে গাছপালা ভেঙে পড়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।