চট্টগ্রাম ও কক্সবাজার

কক্সবাজার ও চট্টগ্রামে আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা
কক্সবাজার ও চট্টগ্রামে একাধিক নির্বাচনি জনসভায় আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) অংশ নেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সকালে তিনি কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। এরপর তিনি যাবেন কক্সবাজার সদর এলাকায়, সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন ও জনসভায় বক্তব্য রাখবেন।

চট্টগ্রাম–কক্সবাজারে পাঁচ জনসভা করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল (সোমবার, ২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজারে টানা পাঁচটি জনসভা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দুই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা অনুষ্ঠিত হবে।

ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসি কার্যকরের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকালে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি হয়।