
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের (Chittagong Secondary and Higher Secondary Education Board) আওতাধীন ২০২৬ সালের স্থগিত হয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সংশোধিত নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ আগস্ট ২০২৬ থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত (Chittagong Board HSC postponed exam revised routine 2026)।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৈরী আবহাওয়া: চট্টগ্রামসহ তিন জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আজকের (বুধবার, ৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ: চট্টগ্রামে ফেল থেকে পাশ ৩৯৩
চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলে চট্টগ্রামে শিক্ষা বোর্ডে ফেল থেকে পাশ হয়েছে ৩৯৩ জন শিক্ষার্থী। আজ (রোববার, ১৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।