সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার শিশুর প্রাণহানি
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন
দেশে ২০২০ সাল থেকে চলতি বছরের (২০২৬) সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শিশু নিহত হয়েছে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে। এ ছাড়া পথচারী হিসেবে রাস্তা পারাপার ও রাস্তায় হাঁটার সময় এবং বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবেও প্রাণ হারিয়েছে বিপুল শিশু।