
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কাজ নিয়ে সরকার সন্তুষ্ট: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কাজ নিয়ে সরকার সন্তুষ্ট। সেখানে বড় ধরনের কোনো অনিয়ম হয়নি বলেও জানান তিনি।

অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে কমিটি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির তথ্যের প্রাথমিক সত্যতা পেয়েছে ট্রাইব্যুনাল। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) এ কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

গুম অধ্যাদেশ ছিলো অপ্রয়োজনীয়; ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিলো বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটি ছিলো, এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনে সেটি সংবিধিবদ্ধ ছিল। এ আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিলো, সেখানে আরেকটি আইন ও ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনে হয়নি। অর্থাৎ, গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই সম্ভব।’

পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
পলাতক বা সাজাপ্রাপ্ত আসামির ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগের সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এ ধরনের আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেয়ার কোনো আইনগত সুযোগ নেই।’

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আইনজীবী মো. আমিনুল ইসলাম। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) শেখ হাসিনার পক্ষে একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

আ. লীগ আমলে ক্রসফায়ারের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে সব ক্রসফায়ারের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আওতায় আনা হবে। ক্রসফায়ারের মামলা যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান তিনি।

ট্রাইব্যুনালে বিচার থমকে যাওয়ার শঙ্কা নেই: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ বিরোধ বিচারকাজে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ট্রাইব্যুনালের বিচার থমকে যাওয়ার কোনো আশঙ্কা নেই।

বিডিআর বিদ্রোহের ১৭ বছর, এখনো শেষ হয়নি দুই মামলার বিচার
২০০৯ সালের বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ ব্যক্তির হত্যার ঘটনায় দুটি মামলার বিচারকাজ ১৭ বছরেও শেষ হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, নতুন করে কাউকে আসামি করতে হলে ফের তদন্ত করে অভিযোগপত্র দিতে হবে। তবে কেউ নিরপরাধ হয়ে থাকলে তাদের জামিন দেয়া উচিত বলে মনে করেন চিফ প্রসিকিউটর।

তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
মো. তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর পদ হারাতে পারেন তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেয়ার গুঞ্জন উঠেছে। তবে, এ বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২১ জানুয়ারি
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আগামী ২১ জানুয়ারি।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহদী। এ সময় প্রসিকিউটর মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।