চীনের টাইফুন
টাইফুন ‘বাভি’র আঘাতে চীনে ভয়াবহ বন্যা, ঘরছাড়া  ১৮ লাখ মানুষ

টাইফুন ‘বাভি’র আঘাতে চীনে ভয়াবহ বন্যা, ঘরছাড়া ১৮ লাখ মানুষ

শক্তিশালী টাইফুন ‘বাভি’র তাণ্ডবের পর রাতারাতি বন্যা কবলিত চীনের উত্তর-পূর্বাঞ্চল। বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্তত ৪৬টি নদীর পানি। ঘরছাড়া হয়েছেন ১৮ লাখ মানুষ। উপকূলের আশেপাশে ঘণ্টায় ৭২ কিলোমিটারেরও বেশি গতিবেগে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। এদিকে, ফিলিপিন্সে অতিবৃষ্টি ও ভূমিধসে ২৩ জনের প্রাণহানির পর এখনও নিখোঁজ ১২ জন, ক্ষতিগ্রস্ত সাড়ে ৫ লাখ মানুষ। এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারতের আসাম, অরুণাচল, মহারাষ্ট্র ও গুজরাটের বন্য পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

টাইফুন গায়েমির আঘাত: ফুজিয়ান প্রদেশের দেড় লাখ মানুষকে স্থানান্তর

টাইফুন গায়েমির আঘাত: ফুজিয়ান প্রদেশের দেড় লাখ মানুষকে স্থানান্তর

তাইওয়ান ও ফিলিপিন্সে ধ্বংসযজ্ঞ চালানোর পর চীনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে টাইফুন গায়েমি। প্রাণহানি এড়াতে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে বসবাসকারী দেড় লাখেরও বেশি মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকি বিবেচনায় প্রদেশজুড়ে শত শত রাসায়নিক ও খনি কোম্পানিগুলো তাদের কার্যক্রম স্থগিত করেছে। এদিকে বাতাসের বেগ বাড়তে থাকায় কানাডার দক্ষিণ ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দাবানল।