চুয়াডাঙ্গার কৃষক

চুয়াডাঙ্গায় ভুট্টা চাষে কৃষকের ঝোঁক; লাভজনক হওয়ায় বাড়ছে আবাদ
চুয়াডাঙ্গায় আবাদযোগ্য জমির অর্ধেকেরও বেশি জমিতে এখন ভুট্টার চাষ হচ্ছে। অর্থকরী ফসল হওয়ায় এ জেলায় ভুট্টা চাষে বেশ লাভবান হচ্ছেন কৃষকেরা। তাদের ভাষ্য, অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে সব খরচ বাদ দিয়েও বিঘাপ্রতি ভালো লাভের আশা রয়েছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, বাজারে ভুট্টার ভালো দাম পাওয়ায় আগামী মৌসুমে এর আবাদ আরও বাড়বে।

শীতকালীন সবজি ফুলকপি চাষ করে ফলন পাননি চুয়াডাঙ্গার কৃষকরা
আগাম শীতকালীন সবজি ফুলকপি চাষ করে ফলন পাননি চুয়াডাঙ্গার কৃষকরা। ফসল ওঠার সময় পেরিয়ে গেলেও গাছে ফুল আসেনি। মাঠেই পচে নষ্ট হচ্ছে পাতা ও কাণ্ড। চাষিদের অভিযোগ, সিনজেনটা কোম্পানির বীজ যারা ব্যবহার করেছেন তারাই এমন ক্ষতির মুখে পড়েছেন। ফলন বিপর্যয়ে ওই বীজ কোম্পানিকেই দুষছেন তারা। এ নিয়ে কৃষি বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তেও বীজের সমস্যাকে দায়ী করছেন কর্মকর্তারা।